সুলাইমান পোদ্দার তজুমদ্দিন প্রতিনিধি।। ভোলার তজুমদ্দিন উপজেলায় তজুমদ্দিন উপজেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন,সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ০৫ ডিসেম্বর (শুক্রবার) তজুমদ্দিন উপজেলা সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে বাদ মাগরিব এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। উক্ত মোনাজাত পরিচালনা মাওলানা মোশাররফ হোসেন মাকসুদ।দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ তজুমদ্দিন উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান রিপন, সাধারণ সম্পাদক ফুহাদ মুজাহিদ, যুগ্ম-সম্পাদক সোলাইমান পোদ্দার, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস রনি, সহ- সাংগঠনিক সম্পাদক নাঈম, কাজী রায়হান, দপ্তর সম্পাদক মমিনুল...
সুলাইমান পোদ্দার তজুমদ্দিন প্রতিনিধি।।
ভোলার তজুমদ্দিন উপজেলায় তজুমদ্দিন উপজেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন,সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ০৫ ডিসেম্বর (শুক্রবার) তজুমদ্দিন উপজেলা সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে বাদ মাগরিব এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
উক্ত মোনাজাত পরিচালনা মাওলানা মোশাররফ হোসেন মাকসুদ।দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ তজুমদ্দিন উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান রিপন, সাধারণ সম্পাদক ফুহাদ মুজাহিদ, যুগ্ম-সম্পাদক সোলাইমান পোদ্দার, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস রনি, সহ- সাংগঠনিক সম্পাদক নাঈম, কাজী রায়হান, দপ্তর সম্পাদক মমিনুল ইসলাম, সদস্য মেহেদী হাসান সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।