বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:
ধানের প্রতিমায় মন কেড়েছে ভিড় জমেছে আগ্রহী দর্শনার্থীদের ৩০ কেজি চিনি গুড়া ধানের সোনালী আবরণে দৃশ্যমান হয়েছে মা দেবী দুর্গা, কার্তিক,গনেশ, ও সরস্বতীর
ধানে তৈরি প্রতিমা দেখতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা।
ভিন্ন ধরনের এই নির্মাণশৈলী ঘিরে মণ্ডপে তৈরি হয়েছে বাড়তি মানুষের কৌতূহল। খুলনা নগরীর বাগমারা প্রায় অর্ধশত বৎসরের পুরাতন তেঁতুলতলা সার্বজনীন পূজামণ্ডপে এবার তৈরি হয়েছে এমনই এক ব্যতিক্রমী শিল্পকর্ম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত বাগমারা তেঁতুলতলা সার্বজনীন পূজা মন্দিরে প্রতিবছরই বিভিন্ন পূজা-অর্চনার আয়োজন হয়ে আসছে। তবে এর আগে সিংহের গর্জনের শব্দ যুক্ত করে ব্যতিক্রমী আয়োজন করা হয়েছিল। সে সময়ও বিষয়টি ব্যাপক সাড়া ফেলে।
এবার চিনিগুঁড়া ধানে দুর্গাপ্রতিমা নির্মাণের মধ্য দিয়ে মণ্ডপটি আবারও দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। যার ফলে মন্দিরটি ছোট হলেও পূজার শুরু প্রথম দিন ষষ্ঠী থেকেই আগ্রহী দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে তেতুল দুর্গাপূজা উদযাপন কমিটির পক্ষ থেকে জানা গেছে এবার কমিটির নবীন উদ্যোক্তাদের উৎসাহ ও পরিকল্পনার মধ্য দিয়ে মন্দিরটিতে এবারই প্রথম ধান দিয়ে দুর্গাপ্রতিমা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ৩০ কেজি চিনিগুঁড়া ধান দিয়ে ভাস্কর্যদের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠায় প্রতিমাটি নির্মাণ করেছেন। আয়োজকদের দাবি, খুলনা জেলায় ধান দিয়ে দুর্গাপ্রতিমা তৈরির এমন আয়োজন এবারই প্রথম, তবে এই ধরনের নানান রূপের আদলে মায়ের রূপ প্রকাশে আগ্রহ অব্যাহত থাকে এমনটি আশা প্রকাশ করেছে আয়োজক কমিটি।

