ঢাকাSunday , 18 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ধামইরহাটে বিজিবির অভিযান: ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারী আটক।

দেশ চ্যানেল
October 18, 2026 5:09 pm
Link Copied!

বিপ্লব সরকারঃ স্টাফ রিপোর্টার, নওগাঁ

নওগাঁর ধামইরহাট উপজেলায় বিজিবির বিশেষ অভিযানে ২০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ মাহফুজুর রহমান (৪০) নামের এক মাদক কারবারীকে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।

১৮ অক্টোবর ২০২৬ (রবিবার) রাত সাড়ে আটটার দিকে বস্তাবর বিওপির একটি বিশেষ টহলদল সীমান্তবর্তী এলাকায় এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২৬১/৫-এস থেকে আনুমানিক ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট থানাধীন কাজলপুর গ্রামের পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মোঃ মাহফুজুর রহমান ধামইরহাট উপজেলার তালবুনা ছিলিমপুর গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে।

আটককৃত আসামির বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের এবং জব্দকৃত মালামালসহ তাকে পুলিশের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে ১৪ বিজিবির গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি এমন বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং একটি মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST