নওগাঁর নিয়ামতপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশে শেখ হাসিনার ফাঁসির দাবি।
মোঃ আব্দুল আজিজ শেখ নওগাঁঃ নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার এবং শেখ হাসিনার ফাঁসির দাবিতে এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে অংশগ্রহণকারীরা ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান। এ সময় ‘খুনি হাসিনার ফাঁসি চাই’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিক্ষোভ মিছিল। কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়ামতপুর উপজেলা শাখার নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন। ব্যানারে ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার এবং ১৪ দলীয় জোটের বিরুদ্ধে সুষ্ঠু বিচারের দাবি তুলে ধরা হয়। বিক্ষোভকারীরা ওই ঘটনার...
মোঃ আব্দুল আজিজ শেখ নওগাঁঃ
নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার এবং শেখ হাসিনার ফাঁসির দাবিতে এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে অংশগ্রহণকারীরা ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান। এ সময় ‘খুনি হাসিনার ফাঁসি চাই’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিক্ষোভ মিছিল।
কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়ামতপুর উপজেলা শাখার নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন। ব্যানারে ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার এবং ১৪ দলীয় জোটের বিরুদ্ধে সুষ্ঠু বিচারের দাবি তুলে ধরা হয়।
বিক্ষোভকারীরা ওই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।