উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলে পুলিশের অভিযানে ইয়াবাসহ একাধিক মাদক মামলার আসামি গ্রেফতার। সজিব শেখ (২৯) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত সজিব লোহাগড়া থানাধীন ইতনা গ্রামের তবিবুর শেখের ছেলে। (১১ আগস্ট) লোহাগড়া থানার মঙ্গলহাটা গ্রাম থেকে তাকে আটক করা হয়। তার নামে লোহাগড়া থানায় ৭টি মাদক মামলা ও দুইটি মারামারি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক নাসির উদ্দিন এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) আব্দুস শুকুর সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে ত্রিশ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি...
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
নড়াইলে পুলিশের অভিযানে ইয়াবাসহ একাধিক মাদক মামলার আসামি গ্রেফতার।
সজিব শেখ (২৯) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত সজিব লোহাগড়া থানাধীন ইতনা গ্রামের তবিবুর শেখের ছেলে। (১১ আগস্ট) লোহাগড়া থানার মঙ্গলহাটা গ্রাম থেকে তাকে আটক করা হয়। তার নামে লোহাগড়া থানায় ৭টি মাদক মামলা ও দুইটি মারামারি মামলা রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক নাসির উদ্দিন এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) আব্দুস শুকুর সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে ত্রিশ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।