মো :তুহিন আলম রেজুয়ান নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও এলাকায় দিন দুপুরে নিজ বসত ঘর থেকে ৪ লক্ষ টাকা চুরির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়ারভাঙ্গা ইউনিয়নের বক্তার পুর এলাকার মৃত আব্দুল কাদের এর পুত্র জুনেল মিয়া (২৬), কে সন্দেহ জনক ভাবে স্থানীয় জনতা তাকে আটক করার পরে এলাকার মুরব্বিয়ান সামাজিক ভাবে বিচার শালিসের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করে। পরিস্থিতি খারপ দেখায় পরে বাধ্য হয়ে স্থানীয় জনতা ধৃত জুনেল মিয়াকে পুলিশে সোপর্দ করে। পুলিশজানান, গত মঙ্গলবার (২০ আগষ্ট) দিন দুপুরে এই চুরির ঘটনা সংঘটিত ঘটে। এলাকার মুরব্বিয়ানদের কাছ থেকে সঠিক বিচার না পেয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।...
মো :তুহিন আলম রেজুয়ান নবীগঞ্জ প্রতিনিধি :
নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও এলাকায় দিন দুপুরে নিজ বসত ঘর থেকে ৪ লক্ষ টাকা চুরির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়ারভাঙ্গা ইউনিয়নের বক্তার পুর এলাকার মৃত আব্দুল কাদের এর পুত্র জুনেল মিয়া (২৬), কে সন্দেহ জনক ভাবে স্থানীয় জনতা তাকে আটক করার পরে এলাকার মুরব্বিয়ান সামাজিক ভাবে বিচার শালিসের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করে। পরিস্থিতি খারপ দেখায় পরে বাধ্য হয়ে স্থানীয় জনতা ধৃত জুনেল মিয়াকে পুলিশে সোপর্দ করে। পুলিশজানান, গত মঙ্গলবার (২০ আগষ্ট) দিন দুপুরে এই চুরির ঘটনা সংঘটিত ঘটে। এলাকার মুরব্বিয়ানদের কাছ থেকে সঠিক বিচার না পেয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। এব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মাসুক আলী বলেন, আসামীকে সন্দেহ জনক ভাবে নিয়মিত মামলায় হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।