মোঃ আমিরুল ইসলাম পঞ্চগড় পঞ্চগড়ে ককটেল বিস্ফোরনের ঘটনায় মামলা দায়ের হয়েছে।সোমবার দিবাগত রাত পনে দুইটায় বেংহারি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক সোহাগ হোসেন বাদী হয়ে বোদা থানায় মামলাটি করে।দায়েরকৃত মামলায় ওই রাতেই দুইজনকে আটক করা হয়েছে।তারা হলেন-বোদা উপজেলার সরকার পাড়া এলাকার মৃত মনছুরের ছেলে সাইদুল হাসান হিরু(৪০) ও সর্দারপাড়া এলাকার খয়রুল ইসলামের ছেলে জুয়েল ইসলাম (৪০)। মামলায় ৮৪ জনের নাম উল্লেখসহ ২০০-২৫০ জন অজ্ঞাত আসামী করা হয়। এর আগে সোমবার মাগরিবের নামাযের পর, মানিকপীর মাদরাসা মাঠে যুবদলের কর্মীসভা চলাকালে তিনটি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে।পরে ঘটনাস্থল থেকে চারটি ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।প্রত্যাক্ষদর্শীরা জানায়, কর্মীসভা চলাকালীন সময়ে মাদরাসা...
বেংহারি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক সোহাগ হোসেন বাদী হয়ে বোদা থানায় মামলাটি করে।দায়েরকৃত মামলায় ওই রাতেই দুইজনকে আটক করা হয়েছে।তারা হলেন-বোদা উপজেলার সরকার পাড়া এলাকার মৃত মনছুরের ছেলে সাইদুল হাসান হিরু(৪০) ও সর্দারপাড়া এলাকার খয়রুল ইসলামের ছেলে জুয়েল ইসলাম (৪০)।
মামলায় ৮৪ জনের নাম উল্লেখসহ ২০০-২৫০ জন অজ্ঞাত আসামী করা হয়।
এর আগে সোমবার মাগরিবের নামাযের পর, মানিকপীর মাদরাসা মাঠে যুবদলের কর্মীসভা চলাকালে তিনটি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে।পরে ঘটনাস্থল থেকে চারটি ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।প্রত্যাক্ষদর্শীরা জানায়, কর্মীসভা চলাকালীন সময়ে মাদরাসা প্রাচীরের বাইরে থেকে দূর্বৃত্তরা লক্ষ্য করে, পরপর তিনটা ককটেল বিস্ফোরন ঘটায়।তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।