মো আরিফুল ইসলাম ইরান,পঞ্চগড় জেলা প্রতিনিধি.
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পক্ষ থেকে গত তিন দিনে পঞ্চগড় পৌরসভা, পঞ্চগড় সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া উপজেলার ৯৬টি দুর্গামন্দির পরিদর্শন করা হয়েছে। এ সময় মন্দিরগুলোর পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আর্থিক অনুদান ও উপহারসামগ্রী প্রদান করা হয়।
এসব মন্দির পরিদর্শন ও অনুদান বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ। এ সময় তাঁর সঙ্গে জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পঞ্চগড় জজকোর্টের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আদম সুফি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পঞ্চগড় জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, আটোয়ারী উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম বজলুর রহমান জাহেদ এবং তেঁতুলিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন।
এ ছাড়া উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাবু, আটোয়ারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, জেলা বিএনপির অন্যতম সদস্য ও সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শফিউজ্জামান পাটোয়ারি রুবেল, পঞ্চগড় পৌর বিএনপির ১ নম্বর সদস্য অধ্যক্ষ সামসুজ্জামান বিপ্লব, জেলা মহিলা দলের সহসভাপতি জেবুন নাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মনিরুজ্জামান মানিক এবং পঞ্চগড় পৌর বিএনপির সদস্য সোয়েব আলী সবুজ ও হায়াতুন আলম, পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ইরান।
এ সময় জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের পাশাপাশি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ আরও সুদৃঢ় করার উদ্যোগ নেওয়া হয়।

