ঢাকাWednesday , 24 June 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পানছড়িতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা।

দেশ চ্যানেল
June 24, 2026 11:48 am
Link Copied!

খাগড়াছড়ি প্রতিনিধি:

“ভিটামিন এ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পানছড়িতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ জুন বুধবার সকালে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পানছড়ি থানার অফিসার ইনচার্জ মো. ফেরদৌস ওয়াহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মাহিম এবং সাধারণ সম্পাদক সৈয়দ এম. এ. বাশার।

সভায় জানানো হয়, আগামী ২৮ জুন শুরু হবে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এ উপলক্ষে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ৮ হাজার ৭০৮ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

সভায় বক্তারা বলেন, কোনো শিশু যাতে এই কর্মসূচির বাইরে না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের সফল বাস্তবায়নে স্বাস্থ্য বিভাগ, স্থানীয় প্রশাসন ও গণমাধ্যম কর্মীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST