মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি - বগুড়ার গোয়েন্দা পুলিশের পৃথক-পৃথক অভিযানে সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও বগুড়া পৌরসভার ৪ নং ওয়ার্ড শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সহ ৩ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ । বৃহস্পতিবার ৩১ অক্টোবর রাতে হত্যা ও বিস্ফোরক মামলার আসামি হলেন- মোঃ আবু সাঈদ (৪০) সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র শিবগঞ্জ, মোঃ ফারুক হোসেন (৩৮) থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি, পিতা মোঃ আশরাফ আলী, অপরদিকে বগুড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের চকসূত্রাপুর উত্তর পাড়ার শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক একাধিক হত্যা মামলার আসামি কসাই মোঃ আলাল শেখ (৪৪), পিতা মিরু শেখ কসাই। বৃহস্পতিবার জেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে...
মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি –
বগুড়ার গোয়েন্দা পুলিশের পৃথক-পৃথক অভিযানে সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও বগুড়া পৌরসভার ৪ নং ওয়ার্ড শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সহ ৩ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ।
বৃহস্পতিবার ৩১ অক্টোবর রাতে হত্যা ও বিস্ফোরক মামলার আসামি হলেন-
মোঃ আবু সাঈদ (৪০) সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র শিবগঞ্জ, মোঃ ফারুক হোসেন (৩৮) থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি, পিতা মোঃ আশরাফ আলী,
অপরদিকে বগুড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের চকসূত্রাপুর উত্তর পাড়ার শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক একাধিক হত্যা মামলার আসামি কসাই মোঃ আলাল শেখ (৪৪), পিতা মিরু শেখ কসাই।
বৃহস্পতিবার জেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত আসামিদের নামে বিভিন্ন থানায় হত্যা ও বিস্ফোরক আইনে মামলাসহ একাধিক মামলা রয়েছে।
শুক্রবার ১ নভেম্বর গ্রেফতারকৃত আসামীদেরকে বগুড়া কোট আদালতে প্রেরণ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।