আব্দুল গাফফার শেরপুর (বগুড়া) প্রতিনিধি বগুড়ার শেরপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নতুন উপজেলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৭জুন) সন্ধ্যায় দলীয় সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়। এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক সারজিস আলম ২৭ সদস্য বিশিষ্ট ওই উপজেলা সমন্বয় কমিটির অনুমোদন করেন। নবগঠিত কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক আব্দুল আলিম । এছাড়া যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী রাশেদ সাদাত, আব্দুল মোমিন, নাজমুল হাসান, রুবেল পোদ্দার, হিমেল, আব্দুর রহিম, নাইমুল ইসলাম। এছাড়া উপজেলা কমিটির সদস্য পদ পেয়েছেন রানী আক্তার, রোকনুজ্জামান রনি, কামরুল ইসলাম, তোফাজ্জল হোসেন, আব্দুল আলীম, জিন্নাত, রনজিৎ কুমার, সবুজ, শাহরিয়ার, জুবায়ের...
আব্দুল গাফফার শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নতুন উপজেলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৭জুন) সন্ধ্যায় দলীয় সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়। এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক সারজিস আলম ২৭ সদস্য বিশিষ্ট ওই উপজেলা সমন্বয় কমিটির অনুমোদন করেন।
এছাড়া উপজেলা কমিটির সদস্য পদ পেয়েছেন রানী আক্তার, রোকনুজ্জামান রনি, কামরুল ইসলাম, তোফাজ্জল হোসেন, আব্দুল আলীম, জিন্নাত, রনজিৎ কুমার, সবুজ, শাহরিয়ার, জুবায়ের আহমদ, মুন্না, সেলিম রেজা, রতন কুমার, রফিকুল ইসলাম, শাকিল আহমেদ, আসাদুল, আনোয়ার হোসেন, ইউসুফ আলী, চামেলী খাতুন।
কমিটিতে স্থান পাওয়া দলের নেতারা জানান, নবগঠিত এই কমিটি শেরপুর উপজেলার রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখবে এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।