মাদারগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন- গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম উপভোগের আয়োজন।
মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২,১০১টি ভূমিহীন- গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমেের শুভ উদ্ভোধন করেন। ৯ আগস্ট বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে প্রজেক্টরের মাধ্যমে এ অনুষ্ঠান উপভোগের আয়োজন করা হয়। সহকারি কমিশনার ভূমি আমেনা খাতুন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ওবায়দুর রহমান বেলাল এবং সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহবুবুল হক, কেন্দ্রীয় সমবায় সমিতি বিআরডিবি এর চেয়ারম্যান বাবু অরুণ কুমার সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, উপজেলা কৃষি অফিসার...
মোঃ কামাল উদ্দিন
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২,১০১টি ভূমিহীন- গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমেের শুভ উদ্ভোধন করেন। ৯ আগস্ট বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে প্রজেক্টরের মাধ্যমে এ অনুষ্ঠান উপভোগের আয়োজন করা হয়। সহকারি কমিশনার ভূমি আমেনা খাতুন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ওবায়দুর রহমান বেলাল এবং সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহবুবুল হক, কেন্দ্রীয় সমবায় সমিতি বিআরডিবি এর চেয়ারম্যান বাবু অরুণ কুমার সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, উপজেলা কৃষি অফিসার মোঃ শাহাদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ তৌফিকুল ইসলাম খালেকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, মন্জুরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সচিববৃন্দ, ইউনিয়ন ভূমি অফিসের সহকারি ভূমি কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, স্হানীয় জনপ্রতিনিধিবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দসহ প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।