ঢাকাSaturday , 20 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায়  ৩ দিনব্যাপী কৃষি মেলা শুভ উদ্বোধন

দেশ চ্যানেল
April 20, 2024 1:16 pm
Link Copied!

মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি জামালপুর

জামালপুরের মাদারগঞ্জে ২০২৩-২০২৪ অর্থ বছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষি মেলা শুভউদ্বোধন করা হয়েছে।  শনিবার বেলা ১২ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে  ফিতা কেটে কৃষিমেলা  শুভউদ্বোধন করেন প্রধান অতিথি উপ পরিচালক জাকিয়া সুলতানা। কৃষিমেলার প্রায় ৩০ টি স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দরা। পরে  পবিত্র কোরআন তেলওয়াত এর মধ্য দিয়ে কৃষিমেলার শুভউদ্বোধন এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর  খামারবাড়ি জামালপুর এর উপপরিচালক জাকিয়া সুলতানা।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ তৌফিকুল ইসলাম খালেক, বীরমুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক ও মঞ্জুরুল ইসলাম তরফদার, মাদারগঞ্জ প্রেসক্লাবের  সাধারণ সম্পাদক জুলফিকার আলি, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের  সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ প্রমূখ।  অনুষ্ঠান সঞ্চালনায় কৃষি সম্প্রসারণ অফিসার রওশন আরা আক্তার।  আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাদারগঞ্জ।

 

উপস্থিত কৃষক/কৃষাণী ও সূধীজনদের কন্দাল ফসল চাষাবাদের আগ্রহী হওয়ার আহবান জানান বক্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST