মোঃ কামাল উদ্দিন
মাদারগঞ্জ প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলতাফুর রহমান আতা মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। শনিবার ভোর ৬ টায় জামালপুরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি……… রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা নামাজ বিকাল সাড়ে ৩ টায় গুনেরবাড়ী মির্জা আজম কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে মরহুমের স্মৃতিচারণ করেন মরহুমের বড় ছেলে প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, জামাতা মোয়াজ্জেম হোসেন তোতা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু, বর্তমান সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন আকন্দ, সাবেক জেলা কমান্ডার সুজাত আলী ফকির, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ খান, মির্জা আজম কলেজের সাবেক অধ্যক্ষ এ কে এম মুস্তাফিজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক রেজাউল করিম, যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম খোকা, আদারভিটা ইউনিয়ন বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আকবর আলী মিলিটারি, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সিধুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাদল ভূইয়া, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওয়াহেদ আলী , অবঃ সহকারী অধ্যাপক খলিলুর রহমান ও মিজানুর রহমান, ডাঃ মাইনুল ইসলাম লাভলু সহ অনেকে। পরে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
এরপূর্বে বীরমুক্তিযোদ্ধা আলতাফুর রহমান আতা মরদেহ উপর জাতীয় পতাকা ও ফুল দিয়ে এসিল্যান্ড রাসেল দিও এবং ওসি খন্দকার শাকের আহমেদ এর নেতৃত্বে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হয়।স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলতাফুর রহমান আতা ৩ বারের নির্বাচিত ৬ নং আদারভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেন। তিনি মাদারগঞ্জ আলতাফুর রহমান আতা ফাউন্ডেশন নামে একটি সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছেন। বীরমুক্তিযোদ্ধা আলতাফুর রহমান আতা চেয়ারম্যান এর জান্নাতবাসীর জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন মরহুমের পরিবারবর্গ।

