ঢাকাMonday , 19 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মানিকছড়িতে ইমাম সম্মেলন অনুষ্ঠিত 

দেশ চ্যানেল
February 19, 2024 7:34 am
Link Copied!

মোঃ মাসুম উদ্দিন খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

খাগড়াছড়ির মানিকছড়িতে ইসলামি ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রাপ্ত সকল ইমামদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ইমাম সম্মেলন।

 

সোমবার ১৯ (ফেব্রুয়ারী) সকাল ১০ঘটিকার সময় মানিকছড়ি উপজেলা মডেল মসজিদের হল কক্ষে উক্ত আলোচনা সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

মানিকছড়ি উপজেলা ইসলামি ফাউন্ডেশনের সাধারণ কেয়ারটেকার মোঃ মঈনুল হকের সঞ্চালনায় ফিল্ড সুপার ভাইজার মাওলানা মোঃ ইউসুফ বাহারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নূরীয়া।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকছড়ি উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ সামায়ুন ফরাজি সামু, মডেল মসজিদের খতিব মাওলানা মোঃ আহমদুল হক।

 

এসময় উপস্থিত ছিলেন ইসলামি ফাউন্ডেশনের সাধারণ কেয়ারটেকার মাওলানা মোঃ জসিম উদ্দিন, মানিকছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোঃ নুরুল কবির, মহামনি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোঃ জসিম উদ্দিন,মানিকছড়ি ইমাম ওলামা সমিতির সভাপতি মাওলানা মোঃ আব্দুল মজিদ,সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন প্রমূখ, উপজেলা পর্যায়ে সকল ইমামবৃন্দ সহ স্হানীয় নেতৃবৃন্দ।

প্রধাণ অতিথি তার বক্তব্যে বলেন ইমাম হচ্ছে সম্মানি ব্যক্তি তারা আল্লাহর বানী ও নবী রাসূলের পথে চলার জন্য সকলে অনুপ্রাণিত করেন।তাদের সু-চিন্তিত ইসলামিক আলোচনার মধ্য দিয়ে সমাজে অন্যায় বেবিচার থেকে মানুষকে দুরে রাখতে সাহায্য করে।

তাই তিনি সকল ইমামদের প্রতি শ্রদ্ধা রেখে বলেন,মসজিদে দেশ বিরোধী কোনো ধরনের ওসকানি মূলক বক্তব্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত না করার জন্য সকলকে অবহিত করেন ।

পরিশেষে উক্ত সভার সভাপতি উপজেলার সকল ইমামকে ঐক্যবন্ধ হয়ে কাঁধেকাধ মিলেয়ে চলার আহবান জানিয়ে আলোচনা সভা সমাপ্তি ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST