ঢাকাWednesday , 18 March 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনার্থে ইফতার মাহফিল।

দেশ চ্যানেল
March 18, 2026 1:41 pm
Link Copied!

মাসুদ মীর, বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাটে ৪নং কুলিয়া ও ৫নং গাওলা ইউনিয়ন বিএনপি’র যৌথ আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনার্থে ইফতার দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ মার্চ) নাশুখালী সোশ্যাল ওয়েলফেয়ার মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উক্ত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবর রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু।

মোল্লাহাট উপজেলা বিএনপি’র সভাপতি শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ, সাবেক আহ্বায়ক শিকদার জামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী, সাবেক ভাইস-চেয়ারম্যান সরদার মেজবাহ উদ্দিন, কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হেদায়েত মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ রাসেল মোল্লা, গাওলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফকির কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক সরদার সোহেল রানা, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মুরাদ হোসেন চৌধুরী, যুগ্ম আহবায়ক মোল্লা মাসুদ ও যুবদল নেতা মোঃ মোস্তাক হোসেন, তরিকুল ইসলাম সজল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ রফিকুল ইসলাম, সদস্য সচিব মোল্লা মেহেদী লাল্টু প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST