মোঃ আয়নাল হক রৌমারী( কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে,২৮ অক্টোবর ২০২৬ (বুধবার) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রৌমারী যুব সমাবেশ ও বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১১টায় রৌমারী উপজেলা যুবদলের উদ্যোগে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যুবদল একটি গুরুত্বপূর্ণ সংগঠন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও চেতনাকে ধারণ করে সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে দেশের গণতন্ত্র, মানুষের অধিকার এবং যুবসমাজের কল্যাণে কাজ করে আসছে।
বক্তারা বলেন, বিএনপির সাবেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনে যুবদলের নেতাকর্মীরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে যাচ্ছেন। একইভাবে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সংগঠনকে আরও সুসংগঠিত করে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য আলহাজ্ব আজিজুর রহমান, রৌমারী উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রাজ্জাক, রৌমারী উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু,রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর আলম খান হিরো, রৌমারী উপজেলা বিএনপির আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম, রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম, রৌমারী উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিমুদ্দিন আকন্দ, রৌমারী উপজেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান পলাশ, রৌমারী উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রবিউল ইসলাম রানা, ছাএদলের সদস্য সচিব, ফারুক আহমেদ বাবু, রৌমারী উপজেলা বিএনপি মহিলা দলের সভাপতি শাহাজাদী ইয়াসমিন শিল্পী আক্তার, এবং বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

