সুমন আহমেদ বিজয়ঃ লাখাইয়ে ২০২৩-২৪ অর্থ বছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৬ আগস্ট রবিবার সকালে লাখাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ প্রদান করেন লাখাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান। লাখাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা হচ্ছে বাড়ীর আশেপাশে যেন এক ইঞ্চি জমিও খালি না থাকে সেজন্য উপস্থিত প্রশিক্ষনার্থীদের বাড়ীর আশেপাশে ফল ও সবজী চাষ করার আহবান জানান তিনি। কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ প্রদান শেষে প্রয়োজনীয় কৃষি উপকরণ সহ সম্মানী ভাতা কৃষক কৃষাণীদের...
সুমন আহমেদ বিজয়ঃ
লাখাইয়ে ২০২৩-২৪ অর্থ বছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
৬ আগস্ট রবিবার সকালে লাখাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ প্রদান করেন লাখাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান।
লাখাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা হচ্ছে বাড়ীর আশেপাশে যেন এক ইঞ্চি জমিও খালি না থাকে সেজন্য উপস্থিত প্রশিক্ষনার্থীদের বাড়ীর আশেপাশে ফল ও সবজী চাষ করার আহবান জানান তিনি।
কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ প্রদান শেষে প্রয়োজনীয় কৃষি উপকরণ সহ সম্মানী ভাতা কৃষক কৃষাণীদের হাতে তুলে দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।