লাখাই উপজেলা প্রতিনিধি লাখাইয়ে ৯ শত গ্রাম গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে লাখাই থানার পুলিশ। গ্রেফতারকৃত আসামী হলেন লাখাই উপজেলার ৫নং করাব ইউনিয়নের করাব গ্রামের মোঃ মহিদ মিয়ার ছেলে আলমগীর হোসেন(২৩)। থানা সূত্রে জানা যায়, লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলীর দিকনির্দেশনায় এসআই জালাল আহমেদ এর নের্তৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় গত শনিবার দিবাগত রাতে করাব গ্রামে অভিযান চালিয়ে আসামীর হেফাজত থেকে ৯ শত গ্রাম গাঁজা সহ আসামী কে গ্রেফতার করা হয়। এ বিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,গ্রেফতারকৃত আলমগীর হোসেনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের...
লাখাই উপজেলা প্রতিনিধি
লাখাইয়ে ৯ শত গ্রাম গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে লাখাই থানার পুলিশ। গ্রেফতারকৃত আসামী হলেন লাখাই উপজেলার ৫নং করাব ইউনিয়নের করাব গ্রামের মোঃ মহিদ মিয়ার ছেলে আলমগীর হোসেন(২৩)।
থানা সূত্রে জানা যায়, লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলীর দিকনির্দেশনায় এসআই জালাল আহমেদ এর নের্তৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় গত শনিবার দিবাগত রাতে করাব গ্রামে অভিযান চালিয়ে আসামীর হেফাজত থেকে ৯ শত গ্রাম গাঁজা সহ আসামী কে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,গ্রেফতারকৃত আলমগীর হোসেনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত আসামী আলমগীর হোসেন কে হবিগঞ্জের সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।