লাখাইয়ে ৩২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার ।
লাখাই উপজেলা প্রতিনিধি লাখাইয়ে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে লাখাই থানার পুলিশ। গ্রেফতারকৃত আসামী হলেন ২নং মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি পশ্চিম পাড়ার আরজু মিয়ার ছেলে আরশ মিয়া(৩২)। সূত্রে জানা যায়,লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলীর দিকনির্দেশনায় ও এসআই শৈলেশ দাশের নের্তৃত্বে ও এএসআই আনোয়ারুল হক সহ সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় ৭ অক্টোবর রোজ সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে আসামীর বাড়ীতে অভিযান চালিয়ে আসামীর হেফাজত থেকে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট সহ আসামী কে গ্রেফতার করা হয়। লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে...
লাখাই উপজেলা প্রতিনিধি
লাখাইয়ে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে লাখাই থানার পুলিশ।
গ্রেফতারকৃত আসামী হলেন ২নং মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি পশ্চিম পাড়ার আরজু মিয়ার ছেলে আরশ মিয়া(৩২)।
সূত্রে জানা যায়,লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলীর দিকনির্দেশনায় ও এসআই শৈলেশ দাশের নের্তৃত্বে ও এএসআই আনোয়ারুল হক সহ সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় ৭ অক্টোবর রোজ সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে আসামীর বাড়ীতে অভিযান চালিয়ে আসামীর হেফাজত থেকে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট সহ আসামী কে গ্রেফতার করা হয়।
লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং ৮ অক্টোবর রোজ মঙ্গলবার আসামী কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।