রশিদুল ইসলাম লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সাড়ে তিন কেজি গাঁজাসহ সোহেল রানা (২৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (৩০ অক্টোবর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক। আটক সোহেল রানা লালমনিরহাটের মুক্তিযোদ্ধা চত্ত্বর চুরিপট্টি এলাকার মৃত আলেক মিয়ার ছেলে। আদিতমারী থানার ওসি মোজাম্মেল হক জানান, সোমবার সকালে উপজেলার ভেলাবাড়ী বাজার এলাকা থেকে সন্দেহজনকভাবে সোহেল রানাকে আটক করে পুলিশ। পরে তাকে তল্লাশি করে সাড়ে তিন কেজি গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদিতমারী থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।
রশিদুল ইসলাম
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সাড়ে তিন কেজি গাঁজাসহ সোহেল রানা (২৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার (৩০ অক্টোবর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক। আটক সোহেল রানা লালমনিরহাটের মুক্তিযোদ্ধা চত্ত্বর চুরিপট্টি এলাকার মৃত আলেক মিয়ার ছেলে।
আদিতমারী থানার ওসি মোজাম্মেল হক জানান, সোমবার সকালে উপজেলার ভেলাবাড়ী বাজার এলাকা থেকে সন্দেহজনকভাবে সোহেল রানাকে আটক করে পুলিশ। পরে তাকে তল্লাশি করে সাড়ে তিন কেজি গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদিতমারী থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।