ঢাকাWednesday , 14 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার।

দেশ চ্যানেল
October 14, 2026 9:38 am
Link Copied!

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:

নড়াইল জেলার লোহাগড়া পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেনকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।

১৪ অক্টোবর বুধবার বেলা ১টার দিকে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরিফুল ইসলামের নির্দেশে পুলিশের একটি চৌকস অভিযানিক দল তার নিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ওসি মোঃ শরিফুল ইসলাম।

ওসি বলেন, মোহাম্মদ জাকির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাকে নড়াইল আদালতে পাঠানো হবে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST