লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব গ্রামের এক প্রতিবন্ধী ও অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার। পরিবারটিকে তাৎক্ষণিক ব্যক্তিগত ভাবে আর্থিক সহায়তা ও সরকারিভাবে ৪ বান্ডিল টিনসহ সকল প্রকার সরকারি সহযোগিতার আশ্বাস দিয়েছেন ইউএনও।
মঙ্গলবার ১৬ জুন সকালে উপজেলা পরিষদে আসে প্রতিবন্ধী হাকিম সিকদারের পরিবার দেখা করেন ইউএনও শাম্মী কায়সারের সাথে। ৫ সদস্যের এ পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি হাকিম সিকদার ৪ বছর ধরে প্যারালাইসিস হয়ে অচল। তার ১৫ বছর বয়সী ছেলেও জন্মগত প্রতিবন্ধী। বাকি দুই ছেলে শিশু। ফলে হাকিমের স্ত্রী ববিতা বেগম মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করে সংসার চালান।
এ বিষয়ে ববিতা বেগম বলেন, “ইউএনও স্যার আমার পরিবারের পাশে এভাবে দাঁড়াবেন আমি ভাবতে পারি নাই। তিনি সকল প্রকার সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সত্যিই তিনি একজন মানবিক মানুষ।”আমার পরিবার তার কাছে ঋনি।
পরিবারটির কথা শুনে ইউএনও শাম্মী কায়সার বলেন, “আমি আমার দায়িত্ব পালন করেছি। আমি যেন এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি।

