ঢাকাTuesday , 1 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

দেশ চ্যানেল
September 1, 2026 7:55 am
Link Copied!

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১সেপ্টেম্বর) দুপুর ১২টায় লোহাগড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি লোহাগড়া উপজেলার প্রধান ফটক থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লক্ষ্মীপাশা চৌরাস্তা নিকটস্থ ঢাকা বাস কাউন্টারের সামনে এসে শেষ হয়। র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল -১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।

বক্তব্য প্রধান অতিথি সকল নেতাকর্মীদের উদ্যেশ্য বলেন, সকল প্রকার বিভেদ ভুলে গিয়ে বিএনপিকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে রাজনীতি হবে। তিনি আরও বলেন আগামীতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। দল থেকে যাকে সমর্থন দেওয়া হবে তাকে বাদে কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না। যারযার এলাকায় জনমত বাড়াতে হবে।

এছাড়াও র‍্যালিতে অংশ নেন উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST