শার্শার উলাশীতে জামায়াতের কর্মী শিবির অনুষ্ঠিত, কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা।
ইব্রাহিম খলিল শার্শা উপজেলা প্রতিনিধি ২৭ জুন ২০২৫, শুক্রবার বিকাল ৪টা যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত হলো একদিনব্যাপী কর্মী শিক্ষা শিবির। শুক্রবার (২৭ জুন) বিকেল ৪টায় উলাশী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এই কর্মসূচির আয়োজন করা হয়। শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জনাব রেজাউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট জাহাঙ্গীর আলম, সেক্রেটারি, শার্শা উপজেলা জামায়াত, এছাড়াও উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, সভাপতি, শার্শা উপজেলা যুব জামায়াত এবং অধ্যাপক হাবিবুর রহমান, তদারকি দায়িত্বপ্রাপ্ত, উলাশী ইউনিয়ন।শিবিরে বক্তারা সংগঠনের সাংগঠনিক দিকনির্দেশনা, আদর্শিক দৃঢ়তা ও বাইতুল মাল পক্ষ পালনের গুরুত্ব তুলে ধরেন। সভাপতিত্ব...
ইব্রাহিম খলিল শার্শা উপজেলা প্রতিনিধি
২৭ জুন ২০২৫, শুক্রবার বিকাল ৪টা যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত হলো একদিনব্যাপী কর্মী শিক্ষা শিবির।
শুক্রবার (২৭ জুন) বিকেল ৪টায় উলাশী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এই কর্মসূচির আয়োজন করা হয়। শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জনাব রেজাউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট জাহাঙ্গীর আলম, সেক্রেটারি, শার্শা উপজেলা জামায়াত, এছাড়াও উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, সভাপতি, শার্শা উপজেলা যুব জামায়াত এবং অধ্যাপক হাবিবুর রহমান, তদারকি দায়িত্বপ্রাপ্ত, উলাশী ইউনিয়ন।শিবিরে বক্তারা সংগঠনের সাংগঠনিক দিকনির্দেশনা, আদর্শিক দৃঢ়তা ও বাইতুল মাল পক্ষ পালনের গুরুত্ব তুলে ধরেন।
এই কর্মসূচিতে ইউনিয়ন টিমের অন্যান্য সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।শান্তিপূর্ণ ও গঠনমূলক এই আয়োজনে কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।