ঢাকাSunday , 18 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক লায়েকুজ্জামানের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন নগরকান্দা প্রেসক্লাব

দেশ চ্যানেল
February 18, 2024 11:22 am
Link Copied!

মিজানুর রহমান ফরিদপুর জেলা প্রতিনিধি :

ফরিদপুরের নগরকান্দার কৃতি সন্তান সাংবাদিক লায়েকুজ্জামান হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার সন্ধ্যা সোয়া ছয়টা দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে মারা যান।
রবিবার বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবে মরহুমের জানাজার শেষে লাশবাহী গাড়িতে করে তার জন্মস্থান নগরকান্দায় নিয়ে আসে।প্রথমে নগরকান্দা প্রেসক্লাবের সকল সাংবাদিক ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তার গ্রামের বাড়ি উপজেলার ছোট পাইকান্দি গ্রাম জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ পড়ানো হয়। তার জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সরদার, নগরকান্দা প্রেস ক্লাবের সভাপতি মাহাবুব আহাদ, প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ সহ এলাকার শত শত মুসল্লী

পরিবারের সম্মতি কর্মে রাজবাড়ী উপজেলায় মরহুমের জানাজার নামাজ পড়িয়ে লাশের দাফন সম্পন্ন করে নিহতের পরিবার।

সাংবাদিক লায়েকুজ্জামান ছিলেন জাতীয় প্রেসক্লাব,ঢাকা সাংবাদিক ইউনিয়ন(ডিইউজে) এবং ঢাকা রিপোর্টার্স ইউনিয়ন (ডিআরইউ) স্থায়ী সদস্য ছিলেন।

সম্প্রতি তিনি রূপালী বাংলাদেশ পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসেবে যোগ দেন। কলকাতা থেকে প্রকাশিত দৈনিক দিনদর্পণ পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
মুক্তিযুদ্ধকালীন দুই বাংলার ২৮ শীর্ষ ছাত্রনেতার সাক্ষাৎকার নিয়ে “অজানা ১৯৭১” বইসহ অসংখ্য বইয়ের লেখক ছিলেন।
তিনি দৈনিক মানবজমিন,কালের কন্ঠ,সকালের খবর কাজ করেছেন। মৃত্যু কালে স্ত্রী ও দুই কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST