হাফিজ সেলিম আহমদ, স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১৯ বোতল মদসহ একজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম মো. ইয়াহিয়া মিয়া (২৩)। তিনি ছাতক উপজেলার মানিকপুর গ্রামের মজনু মিয়ার ছেলে। পুলিশ জানায়, রবিবার গভীর রাতে দোয়ারাবাজার থানাধীন সদর ইউনিয়নের মাঝেরগাঁও নামক স্থানে অভিযান পরিচালনা করে জনৈক খোরশেদ মিয়ার বাড়ির ২০০ গজ উত্তরে দোয়ারাবাজার থেকে বাংলাবাজারগামী পাকা রাস্তার উপর একটি সাদা প্লাস্টিকের ব্যাগের ভেতরে থাকা ১৯ বোতল মদসহ মো. ইয়াহিয়া মিয়াকে আটক করা হয়। এ বিষয়ে দোয়ারাবাজার থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক।
হাফিজ সেলিম আহমদ, স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১৯ বোতল মদসহ একজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম মো. ইয়াহিয়া মিয়া (২৩)। তিনি ছাতক উপজেলার মানিকপুর গ্রামের মজনু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, রবিবার গভীর রাতে দোয়ারাবাজার থানাধীন সদর ইউনিয়নের মাঝেরগাঁও নামক স্থানে অভিযান পরিচালনা করে জনৈক খোরশেদ মিয়ার বাড়ির ২০০ গজ উত্তরে দোয়ারাবাজার থেকে বাংলাবাজারগামী পাকা রাস্তার উপর একটি সাদা প্লাস্টিকের ব্যাগের ভেতরে থাকা ১৯ বোতল মদসহ মো. ইয়াহিয়া মিয়াকে আটক করা হয়। এ বিষয়ে দোয়ারাবাজার থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।