আমার চাওয়া-পাওয়ার কিছু নেই , আমার চাওয়া আপনাদের ভালোবাসা – মনিরুল।
জেলা প্রতিনিধি নড়াইল আমার চাওয়া-পাওয়ার কিছু নেই , আমার চাওয়া আপনাদের ভালোবাসা। জেল-জুলুম ও নির্যাতিত হয়ে আপনাদের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো। লোহাগড়ার মানুষ আমাকে যা দিয়েছে, তা পরিশোধযোগ্য নয়।আপনারা আমার হৃদয়ে স্থান করে নিয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় নড়াইলের লোহাগড়া পৌর বিএনপির আয়োজনে লক্ষ্মীপাশাস্হ পৌর বিএনপির দলীয় কার্যালয়ে পৌর বিএনপির সভাপতি মো : মিলু শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো : মশিয়ার রহমান সান্টু'র সঞ্চালনায় বিশেষ কর্মী সভায় নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলাম উপরোক্ত কথা বলেন। বিশেষ কর্মী সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি...
জেলা প্রতিনিধি নড়াইল
আমার চাওয়া-পাওয়ার কিছু নেই , আমার চাওয়া আপনাদের ভালোবাসা। জেল-জুলুম ও নির্যাতিত হয়ে আপনাদের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো। লোহাগড়ার মানুষ আমাকে যা দিয়েছে, তা পরিশোধযোগ্য নয়।আপনারা আমার হৃদয়ে স্থান করে নিয়েছেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় নড়াইলের লোহাগড়া পৌর বিএনপির আয়োজনে লক্ষ্মীপাশাস্হ পৌর বিএনপির দলীয় কার্যালয়ে পৌর বিএনপির সভাপতি মো : মিলু শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো : মশিয়ার রহমান সান্টু’র সঞ্চালনায় বিশেষ কর্মী সভায় নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলাম উপরোক্ত কথা বলেন।
বিশেষ কর্মী সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি নজরুল ইসলাম মোল্যা, সৈয়দ আব্দুস সবুর, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক আজাদ, সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, বিএনপি নেতা খোকন সরদার, আমিনুর রহমান বাবলু, খোকন কুন্ডু, নিপু চক্রবর্তীসহ প্রমূখ।
আলোচনা সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।