আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা’র সাথে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
ভেড়ামারা প্রতিনিধি - ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ২৯ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা'র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে শামীমুল ইসলাম ছানা ক্লাবের সার্বিক খোঁজ খবর নেন এবং বলেন, সাংবাদিকরা হলো জাতির বিবেক। জাতির স্বার্থে সুস্থ ধারার সাংবাদিকতা করার পরামর্শ প্রদান করেন এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের সার্বিক খোঁজ খবর নেয়ার পাশাপাশি সাংবাদিকদের সাথে দেশের ও দশের ভালোর জন্য একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব সাংবাদিকতার পাশাপাশি নানাবিধ সেবামূলক কার্যক্রম করতে দেখা...
ভেড়ামারা প্রতিনিধি –
ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ২৯ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে শামীমুল ইসলাম ছানা ক্লাবের সার্বিক খোঁজ খবর নেন এবং বলেন, সাংবাদিকরা হলো জাতির বিবেক। জাতির স্বার্থে সুস্থ ধারার সাংবাদিকতা করার পরামর্শ প্রদান করেন এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের সার্বিক খোঁজ খবর নেয়ার পাশাপাশি সাংবাদিকদের সাথে দেশের ও দশের ভালোর জন্য একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি বলেন ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব সাংবাদিকতার পাশাপাশি নানাবিধ সেবামূলক কার্যক্রম করতে দেখা যায়। সুস্থ ধারার সাংবাদিকতার পাশাপাশি একটি সেবা দানকারী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে এটাই প্রত্যাশা কামনা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।