ঢাকাTuesday , 10 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
November 10, 2026 12:51 pm
Link Copied!

মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:

আওয়ামী সন্ত্রাসী নৈরাজ্যের বিরুদ্ধে পানছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পানছড়ি উপজেলা বিএনপি।

১০ নভেম্বর মঙ্গলবার বিকেলে পানছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সেলিম কোম্পানি, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সাইদুল আলম ও ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী সন্ত্রাসীরা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে নৈরাজ্য চালাচ্ছে। তাদের ষড়যন্ত্র রুখে দিতে বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে। দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আন্দোলন অব্যাহত থাকবে বলে বক্তারা জানান।

বিক্ষোভ মিছিলটি দলীয় অফিস থেকে বের হয়ে পানছড়ি সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।

এসময় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST