মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ ইতালীর ভূয়া নুলস্তা দেখিয়ে মাদারীপুরের ডাসারে প্রায় কোটি টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় মামলা দায়ের করেছে ভূক্তভোগী পরিবার। পরে অভিযান চালিয়ে পলাতক অবস্থায় তানজিনা আহম্মেদ-(৩৭) নামে একজন নারীকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। গতকাল রাতে ডাসার থানার এসআই সুবীর সুত্রধর সঙ্গীয় ফোর্সনিয়ে অভিযান চালিয়ে ঢাকার বশিরউদ্দিন রোড কলাবাগানের একটি বাসা থেকে ওই নারীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত তানজিনা আহম্মেদ কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার শ্রীমন্তপুর গ্রামের মিজানুজ্জামানের স্ত্রী। এ ব্যাপারে ডাসার থানার এস.আই মো. আজাদ হোসেন বলেন, গ্রেফতারকৃত তানজিনা আহম্মেদ ও তার স্বামী জার্মান প্রবাসী মিজানুজ্জামানের বিরুদ্ধে ইতালীর ভূয়া নুলস্তা দেখিয়ে ৮২ লাখ ৩৫ হাজার টাকা হাতিয়ে নেয়ার...
মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ
ইতালীর ভূয়া নুলস্তা দেখিয়ে মাদারীপুরের ডাসারে প্রায় কোটি টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় মামলা দায়ের করেছে ভূক্তভোগী পরিবার। পরে অভিযান চালিয়ে পলাতক অবস্থায় তানজিনা আহম্মেদ-(৩৭) নামে একজন নারীকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। গতকাল রাতে ডাসার থানার এসআই সুবীর সুত্রধর সঙ্গীয় ফোর্সনিয়ে অভিযান চালিয়ে ঢাকার বশিরউদ্দিন রোড কলাবাগানের একটি বাসা থেকে ওই নারীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত তানজিনা আহম্মেদ কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার শ্রীমন্তপুর গ্রামের মিজানুজ্জামানের স্ত্রী।
এ ব্যাপারে ডাসার থানার এস.আই মো. আজাদ হোসেন বলেন, গ্রেফতারকৃত তানজিনা আহম্মেদ ও তার স্বামী জার্মান প্রবাসী মিজানুজ্জামানের বিরুদ্ধে ইতালীর ভূয়া নুলস্তা দেখিয়ে ৮২ লাখ ৩৫ হাজার টাকা হাতিয়ে নেয়ার ঘটনা থানায় একটি মামলা হয়েছে। তাই তানজিনা আহম্মেদকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।