মোঃরিপনরেজা স্টাফ রিপোর্ট নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের মোট ৩ জনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।রবিবার(১০ই মার্চ)রাত আনুমানিক প্রায় ৮ টার দিকে উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।আহতরা হলেন পরীক্ষার্থী সুজন মিয়া ও তার চাচা জাহাঙ্গীর হোসেন এবং চাচাতো ভাই ইয়াসিন।আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানাযায়।ঘটনায় সোমবার(১১ ই মার্চ)সকালে আহত এসএসসি পরীক্ষার্থীর বাবা মজিবুর রহমান বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।ভুক্তভোগী সুজনের বাবা মজিবুর রহমানের অভিযোগ-ব্রহ্মপুত্র নদের পাশের একটি জমি বহু আগে তিনি ক্রয় করেন।পরবর্তীতে নাসির উদ্দিন এ জমি তার বলে...
মোঃরিপনরেজা স্টাফ রিপোর্ট নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের মোট ৩ জনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।রবিবার(১০ই মার্চ)রাত আনুমানিক প্রায় ৮ টার দিকে উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।আহতরা হলেন পরীক্ষার্থী সুজন মিয়া ও তার চাচা জাহাঙ্গীর হোসেন এবং চাচাতো ভাই ইয়াসিন।আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানাযায়।ঘটনায় সোমবার(১১ ই মার্চ)সকালে আহত এসএসসি পরীক্ষার্থীর বাবা মজিবুর রহমান বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।ভুক্তভোগী সুজনের বাবা মজিবুর রহমানের অভিযোগ-ব্রহ্মপুত্র নদের পাশের একটি জমি বহু আগে তিনি ক্রয় করেন।পরবর্তীতে নাসির উদ্দিন এ জমি তার বলে দাবি করে।এ নিয়ে তার সঙ্গে বিরোধ চলে আসছে।এই বিরোধের কারণে তার ছেলেসহ ৩ জনকে কুপিয়ে আহত করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।