আব্দুল্লাহ আল মামুন পিন্টু টাঙ্গাইলেঃ টাঙ্গাইলের কালিহাতীতে বিদ্যুৎ পৃষ্ট হয়ে সিফাত মিয়া নামের এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে উপজেলার এলেঙ্গা বাজারে এ ঘটনা ঘটে। নিহত সিফাত উপজেলার নরদহি চকপাড়া গ্রামের মো. সিদ্দিক হোসেনের ছেলে। কালিহাতী থানার এসআই মোবারক জানান, সকালে এলেঙ্গা বাজার এলাকায় চান মাহমুদের পাঁচতালা ভবনের রংয়ের কাজ করছিলেন সিফাত। এসময় ভবনের পাশে থাকা ১১ হাজার ভোল্টের তাড়ে জড়িয়ে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় তার শরীরের সম্পুর্ন পুড়ে যায়। কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল...
আব্দুল্লাহ আল মামুন পিন্টু টাঙ্গাইলেঃ
টাঙ্গাইলের কালিহাতীতে বিদ্যুৎ পৃষ্ট হয়ে সিফাত মিয়া নামের এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে উপজেলার এলেঙ্গা বাজারে এ ঘটনা ঘটে।
নিহত সিফাত উপজেলার নরদহি চকপাড়া গ্রামের মো. সিদ্দিক হোসেনের ছেলে।
কালিহাতী থানার এসআই মোবারক জানান, সকালে এলেঙ্গা বাজার এলাকায় চান মাহমুদের পাঁচতালা ভবনের রংয়ের কাজ করছিলেন সিফাত। এসময় ভবনের পাশে থাকা ১১ হাজার ভোল্টের তাড়ে জড়িয়ে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় তার শরীরের সম্পুর্ন পুড়ে যায়।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, এ বিষয়ে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।