খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা শহরের মহাজনপাড়া সংলগ্ন খাগড়াছড়ি গেস্ট হাউস হোটেলে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। ১১ আগস্ট মঙ্গলবার আনুমানিক দুপুর ১টা ৪০ মিনিটে খাগড়াছড়ি ডিবি পুলিশের একটি দল হোটেলটিতে অভিযান পরিচালনা করে। এ সময় হোটেলের ৪০২ নম্বর কক্ষে অবস্থানরত দুই ব্যক্তির কাছ থেকে ৫০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। আটক ব্যক্তিরা হলেন—খাগড়াছড়ি সদর উপজেলার সবুজবাগ এলাকার আব্দুল আল মামুন, পিতা মো. আবু তাহের এবং একই এলাকার শাহ আলম (২৬), পিতা মৃত আবুল কাশেম। অভিযানের পর উদ্ধারকৃত ইয়াবাসহ দুইজনকে ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয় এবং পরবর্তী...
খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলা শহরের মহাজনপাড়া সংলগ্ন খাগড়াছড়ি গেস্ট হাউস হোটেলে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
১১ আগস্ট মঙ্গলবার আনুমানিক দুপুর ১টা ৪০ মিনিটে খাগড়াছড়ি ডিবি পুলিশের একটি দল হোটেলটিতে অভিযান পরিচালনা করে। এ সময় হোটেলের ৪০২ নম্বর কক্ষে অবস্থানরত দুই ব্যক্তির কাছ থেকে ৫০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আটক ব্যক্তিরা হলেন—খাগড়াছড়ি সদর উপজেলার সবুজবাগ এলাকার আব্দুল আল মামুন, পিতা মো. আবু তাহের এবং একই এলাকার শাহ আলম (২৬), পিতা মৃত আবুল কাশেম।
অভিযানের পর উদ্ধারকৃত ইয়াবাসহ দুইজনকে ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয় এবং পরবর্তী জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।