খাগড়াছড়ি রিজিয়নের আওতায় লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ শুরু।
মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি: পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিওন এর লংগদু জোনের উদ্যোগে বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ কার্যক্রমের দ্বিতীয় ধাপ ২০ সেপ্টেম্বর ২০২৬ থেকে শুরু হয়েছে। এ ধাপে কম্পিউটার, মোবাইল ফোন রিপেয়ারিং, মেকানিক্যাল রিপেয়ারিং ও প্রাথমিক মেরামত সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ কার্যক্রমে লংগদু উপজেলার দুর্গম এলাকার সুবিধাবঞ্চিত সর্বমোট ৪৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। এ প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে কারিগরি জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি এবং স্বাবলম্বী হওয়ার সক্ষমতা অর্জনে সহায়তা করা হবে। একইসঙ্গে দুর্গম এলাকার শিক্ষার্থীদের আধুনিক কারিগরি শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য বিশেষ...
মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিওন এর লংগদু জোনের উদ্যোগে বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ কার্যক্রমের দ্বিতীয় ধাপ ২০ সেপ্টেম্বর ২০২৬ থেকে শুরু হয়েছে।
এ ধাপে কম্পিউটার, মোবাইল ফোন রিপেয়ারিং, মেকানিক্যাল রিপেয়ারিং ও প্রাথমিক মেরামত সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ কার্যক্রমে লংগদু উপজেলার দুর্গম এলাকার সুবিধাবঞ্চিত সর্বমোট ৪৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।
এ প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে কারিগরি জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি এবং স্বাবলম্বী হওয়ার সক্ষমতা অর্জনে সহায়তা করা হবে। একইসঙ্গে দুর্গম এলাকার শিক্ষার্থীদের আধুনিক কারিগরি শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য বিশেষ অবদান রাখবে।
উল্লেখ্য যে, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে কারিগরি প্রশিক্ষণসহ বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।লংগদুতে পরিচালিত এই কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম তারই ধারাবাহিক অংশ। এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের কারিগরি জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।