মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,,ইমদাদুল ইসলাম
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ এবং ২৬ মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬’ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব মোর্শেদ খান।

সভায় দিবস দু’টি যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক নেতা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং সরকারি দপ্তরের কর্মকর্তারা তাঁদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ মো. ফরিদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা ইসমাইল তালুকদার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী তুষার পাল, তথ্য সেবা কর্মকর্তা মেরিনা নাসরিন, মাধবপুর পৌরসভার সচিব মো. আমিনুল ইসলাম, বন বিভাগের এরশাদ হোসেন, ফায়ার সার্ভিসের মো. মাহমুদুল হাসান, মাধবপুর পল্লী বিদ্যুতের মো. দেলোয়ার হোসেন, খাদ্য পরিদর্শক অঞ্জনা রানী দেবনাথ, মাধবপুর উপজেলা মুক্তিযোদ্ধা আহ্বায়ক মো. ইদ্রিছ আলী (দুলা মিয়া) প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, চৌধুরী ফজলে ইমাম সুমন, মো. শামছুল ইসলাম মামুন, মো. আব্দুল আজিজ, মো. মাসুদ আলী, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম বলেন, ২৫ মার্চের কালরাত্রিতে নিহত শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি অনুষ্ঠান সফল করতে সংশ্লিষ্ট সকল বিভাগ ও সুশীল সমাজের সার্বিক সহযোগিতা কামনা করেন।

