চকরিয়ায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্র দুই বন্ধু নিহত।
কক্সবাজার জেলা,প্রতিনিধিঃ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় স্টার বাসের ধাক্কায় মোটরসাইকেল কলেজ ছাত্র দুই বন্ধু নিহত হয়েছেন। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুর তিনটার সময় মহাসড়কের বার আউলিয়ানগর রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৮নং ওয়ার্ড মুহুরী পাড়ার ফরিদুল আলম এর ছেলে, ইনজামামউল আলম রাফি (২২) ও তার বন্ধু লক্ষ্যারচর ইউনিয়নের ২নং ওয়ার্ড হাজিপাড়ার সেলিম মিন্টুর ছেলে মেহেরাব হোসেন অভি (২১)। দুই বন্ধু অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, দুপুর তিনটার দিকে দুই বন্ধু মিলে মোটরসাইকেল যোগে হারবাং যাচ্ছিলেন। এসময় কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায় ইনজামাম।...
কক্সবাজার জেলা,প্রতিনিধিঃ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় স্টার বাসের ধাক্কায় মোটরসাইকেল কলেজ ছাত্র দুই বন্ধু নিহত হয়েছেন। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুর তিনটার সময় মহাসড়কের বার আউলিয়ানগর রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৮নং ওয়ার্ড মুহুরী পাড়ার ফরিদুল আলম এর ছেলে, ইনজামামউল আলম রাফি (২২) ও তার বন্ধু লক্ষ্যারচর ইউনিয়নের ২নং ওয়ার্ড হাজিপাড়ার সেলিম মিন্টুর ছেলে মেহেরাব হোসেন অভি (২১)। দুই বন্ধু অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, দুপুর তিনটার দিকে দুই বন্ধু মিলে মোটরসাইকেল যোগে হারবাং যাচ্ছিলেন।
এসময় কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায় ইনজামাম। এসময় সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয় মেহেরাব। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চকরিয়া ম্যাক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইনজামামকে মৃত ঘোষনা করেন। অপর আহত মেহেরবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস আই দিদারুল ইসলাম বলেন, বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।