জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ উদ্বোধন।
- আবুজর গিফারী, বেড়া উপজেলা প্রতিনিধি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব ১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব ১৭) ২০২৪ (সিজন২০২৩-২০২৪) উদ্বোধন অনুষ্ঠিত হচ্ছে। অনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টটি গতকাল বৃহস্পতিবার (২৭-০৬-২৪) বিকেল ৩ ঘটিকার সময় বেড়া সরকারি কলেজ মাঠে উদ্বোধন করা হয়েছে। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রেজাউল হক বাবু, বেড়া উপজেলা চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি কলেজের অধ্যক্ষ, জনাব আব্দুর রাজ্জাক, হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল হামিদ। এছাড়াও উপস্থিত ছিলেন বেড়া ক্রীড়া সংস্থার কর্মকর্তা বৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,...
– আবুজর গিফারী, বেড়া উপজেলা প্রতিনিধি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব ১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব ১৭) ২০২৪ (সিজন২০২৩-২০২৪) উদ্বোধন অনুষ্ঠিত হচ্ছে। অনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টটি গতকাল বৃহস্পতিবার (২৭-০৬-২৪) বিকেল ৩ ঘটিকার সময় বেড়া সরকারি কলেজ মাঠে উদ্বোধন করা হয়েছে।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রেজাউল হক বাবু, বেড়া উপজেলা চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি কলেজের অধ্যক্ষ, জনাব আব্দুর রাজ্জাক, হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল হামিদ। এছাড়াও উপস্থিত ছিলেন বেড়া ক্রীড়া সংস্থার কর্মকর্তা বৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনাব মোঃ মোরশেদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বেড়া, পাবনা।
অনূর্ধ্ব ১৭ বালক বিভাগে হাটুরিয়া – নাকালিয়া ও মাসুন্দিয়া ইউনিয়নের মধ্যে উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হয়। এছাড়া টুর্নামেন্টে অংশগ্রহণকারী অন্যান্য দলগুলো হলো, কৈটোলা, নতুন ভারেঙ্গা, পূরণ ভারেঙ্গা, রুপপুর, ঢালার চর, বেড়া পৌরসভা, জাত সাকিনী।
ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৩০-০৬-২৪ তারিখে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।