ঢাকাThursday , 29 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ব্যক্তিগত সম্পত্তিতে যাত্রার প্যান্ডেল নির্মাণ বন্ধের আবেদন জমির মালিকের।

দেশ চ্যানেল
October 29, 2026 3:11 pm
Link Copied!

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া বাজারে  ব্যক্তিগত সম্পত্তির ওপর লক্ষ্মীপূজার মেলা উপলক্ষে নির্মিত যাত্রাগানের প্যান্ডেল বন্ধে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন কালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান শামীম রহমান। আবেদনের সাথে তাঁর ব্যক্তিগত সম্পত্তির একটি হসলনাগাদ পর্চাও দাখিল করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) জেলা প্রশাসক বরাবর দেওয়া আবেদনে তিনি উল্লেখ করেন, তাঁর বসতবাড়ি থেকে প্রায় দুইশত গজ দূরে বড়দিয়া বাজার বণিক সমিতির উদ্যোগে যাত্রাগানের প্যান্ডেল নির্মাণ করা হচ্ছে। প্যান্ডেলটি তাঁর পৈতৃক সম্পত্তির ওপর নির্মিত হচ্ছে বলে দাবি করেন তিনি। ওই প্যান্ডেলের কাছাকাছি বাসস্ট্যান্ড মসজিদ, মহিলা মাদ্রাসা ও হিন্দু পরিবারের বসতবাড়ি রয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

আবেদনে খান শামীম রহমান তাঁর ব্যক্তিগত সম্পত্তির ওপর প্যান্ডেল নির্মাণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।

এব্যাপারে বড়দিয়া বাজার কমিটির আহব্বায়ক মতিন খানকে একাধিকবার মোবাইল  (০১৭২১০১৪০৬২) নম্বরে ফোন করলে তিনি ফোন রিসিভ করেন নাই।

এঘটনায় নড়াইল জেলার সার্কেল এসপি মোঃ মুস্তাফিজুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন ঘটনা  আমার জানা নাই। তবে ঘটনা জেনে ব্যাবস্থা গ্রহণ করা হবে।

এঘটনায় নড়াইল জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাসের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা হলে তিনি ফোনটি রিসিভ করেন নাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST