ঝিনাইদহে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা আদায়।
জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি: ঝিনাইদহের সদর উপজেলায় জাতীয় ভোক্তা- অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) বাজার তদারকি কার্যক্রমের অংশ হিসেবে শহরের আরাপপুর বাজার ও নতুন হাটখোলা বাজারে উক্ত অভিযানটি পরিচালিত হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোছাঃ নিশাত মেহের এর নেতৃত্বে এই অভিযানে ডিমসহ অন্যান্য নিত্যপণ্যের বাজার তদারকি করা হয়। উক্ত অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের অপরাধে ০৩টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ৭,০০০/- (সাত হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। বাজার তদারকিমূলক উক্ত অভিযানে সহযোগিতায় ছিলেন মোছাঃ শরিফা খাতুন, সাধারণ সম্পাদক, ক্যাব, ঝিনাইদহ এবং আইন শৃঙ্খলা রক্ষার...
জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
ঝিনাইদহের সদর উপজেলায় জাতীয় ভোক্তা- অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুন) বাজার তদারকি কার্যক্রমের অংশ হিসেবে শহরের আরাপপুর বাজার ও নতুন হাটখোলা বাজারে উক্ত অভিযানটি পরিচালিত হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোছাঃ নিশাত মেহের এর নেতৃত্বে এই অভিযানে ডিমসহ অন্যান্য নিত্যপণ্যের বাজার তদারকি করা হয়।
উক্ত অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের অপরাধে ০৩টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ৭,০০০/- (সাত হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
বাজার তদারকিমূলক উক্ত অভিযানে সহযোগিতায় ছিলেন মোছাঃ শরিফা খাতুন, সাধারণ সম্পাদক, ক্যাব, ঝিনাইদহ এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এই তদারকি মূলক অভিযান চলমান থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।