লোহাগড়া প্রতিনিধি নড়াইল,
নড়াইলের লোহাগড়ায়, লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা বিদ্যালয়ে সংবাদ সংগ্রহ কালে প্রধান শিক্ষক কর্তৃক সাংবাদিকরা হেনস্থ শিকার হয়েছে বলে জানা গেছে ।
বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর বেলা ১ টার দিকে ওই বিদ্যালয়ের তথ্য সংগ্রহকালে এ ঘটনা ঘটে। দৈনিক কালের সমাজের প্রতিনিধি, জাহিদুল হক রনি, দৈনিক সমাবেশ পত্রিকার প্রতিনিধি, মোঃ মান্নু মিয়া, দৈনিক আলোকিত প্রতিদিনের প্রতিনিধি, এস এম হাবিবুর রহমান,ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক মোল্লা এ কে এম কামরুল হাসানের নিকট বিদ্যালয়ের কর্তৃক (বাদী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম কামরুল ইসলাম) সদ্য মামলার ঘটনা জানতে চাইলে তিনি সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন, এক পর্যায় তিনি সাংবাদিকদের উপর চড়াও হয়ে ওঠেন এবং শিক্ষক ও ছাত্র ছাত্রীদের ডেকে রুমে তালাবদ্ধর নির্দেশ দেন। তাছাড়া তিনি সাংবাদিক সম্মুখে বিভিন্ন জায়গায় ফোন করে মব আরো বেগবান করার চেষ্টা করেন। তারপরও সাংবাদিকরা মামলার বিষয়টি জানতে চাইলে তিনি আরো ক্ষিপ্ত হয়ে পড়েন এবং সাংবাদিকদের দেখে নেওয়া হুমকি প্রদান করেন।
সুত্রে জানাগেছে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোল্যা একেএম কামরুল হাসানের দুর্নীতির অভিযোগ ও রয়েছে। তিনি সাবেক ইউএনও শাম্মী কায়সার ম্যাডামকে অজ্ঞাত রেখে, ম্যানুয়াল বহির্ভূতভাবে ট্রেড ইন্সস্ট্রাকটর মনোয়ার হোসেন কে ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক বানিয়েছে।
আইন ভঙ্গ করে, অন্যান্য শিক্ষকদের না জানিয়ে, মনোয়ারকে সঙ্গে নিয়ে কাউন্সিল থেকে টাকা আত্মসাৎ করেছে।
নিষিদ্ধ (গাইড) বই ধরিয়ে পাবলিশারদের নিকট থেকে এক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানাগেছে।
অ্যাডহক কমিটির সভাপতির সাথে হাত মিলিয়ে, সাবেক প্রধান শিক্ষকের দায়িত্ব হস্তান্তর প্রাককালে কিছু কাগজপত্র সরিয়ে, চাঁদাবাজির প্রস্তাব দিয়েছে এবং তাকে মিথ্যা হয়রানি করার অভিযোগ উঠেছে । সাবেক প্রধান শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল ও হয়েছে।
এই প্রধান শিক্ষকের খুটির জোর কোথায় জনমনে প্রশ্ন উঠেছে! এঘটনায় লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সাথে সাংবাদিক হেনস্তার ঘটনা জানতে চাইলে তিনি বলেন আমি নড়াইলে আছি আমি বিষয়টি জেনে ব্যাবস্থা নিচ্ছি।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান সাংবাদিকরা ঘটনাটি জানালে তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ করেন এবং বিষয় টি নিয়ে আইন গত ব্যাবস্থা নিবেন।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্ত জামাল উদ্দিন সঙ্গে সাংবাদিকদের কথা হলে তিনি বলেন তথ্য সাংবাদিকদের দিতে হবে। বিষয় টি আমি দেখছি। এ ঘটনা নিয়ে সাংবাদিক মহলে আড়লনের সৃষ্টি হয়েছে সাংবাদিদের একটি দাবি তারা সাংবাদিক নিরাপত্তা চায়।
এবং ওই প্রধান শিক্ষকের বিচারের দাবী করেন।

