আব্দুল্লাহ আল মামুন পিন্টু জেলা প্রতিনিধি টাঙ্গাইলঃ টাঙ্গাইল জেলার ডেঙ্গুর ভয়াবহতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিনই নতুন নতুন এলাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর খবর পাওয়া যাচ্ছে। গত ২৪ ঘন্টায় একদিনে আক্রান্ত ৫৩ জন যা এ পর্যন্ত একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত সংখ্যা সর্ব্বোচ্চ। মঙ্গলবার (১ আগষ্ট) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় ২৪ ঘন্টায় নতুন করে ৫৩ জন মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। চলতি বছরের জানুয়ারী মাস হতে আজ পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাড়িয়েছে ৪৬৯ জন। সুস্থ হয়েছেন ৩৪৪ জন। বিভিন্ন হাসপাতাল চিকিৎসাধীন আছেন ১১২ জন। মোট মৃত্যুবরণ করেছেন ১জন। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা: মো:...
আব্দুল্লাহ আল মামুন পিন্টু জেলা প্রতিনিধি টাঙ্গাইলঃ
টাঙ্গাইল জেলার ডেঙ্গুর ভয়াবহতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিনই নতুন নতুন এলাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর খবর পাওয়া যাচ্ছে। গত ২৪ ঘন্টায় একদিনে আক্রান্ত ৫৩ জন যা এ পর্যন্ত একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত সংখ্যা সর্ব্বোচ্চ।
মঙ্গলবার (১ আগষ্ট) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় ২৪ ঘন্টায় নতুন করে ৫৩ জন মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। চলতি বছরের জানুয়ারী মাস হতে আজ পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাড়িয়েছে ৪৬৯ জন। সুস্থ হয়েছেন ৩৪৪ জন। বিভিন্ন হাসপাতাল চিকিৎসাধীন আছেন ১১২ জন। মোট মৃত্যুবরণ করেছেন ১জন।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা: মো: মিনহাজ উদ্দিন মিয়া জানিয়েছেন, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১৯ জন, নাগরপুর উপজেলায় ৯ জন, সখীপুর উপজেলায় ৩ জন, মির্জাপুর উপজেলায় ৩ জন, ঘাটাইল উপজেলায় ৩ জন, ধনবাড়ী উপজেলা ১০জন এবং গোপালপুর উপজেলায় ৬জন রয়েছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।