ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে কাহালপুর আলিম মাদ্রাসার নবনির্বাচিত সভাপতি এস এম সাইফুজ্জামান (মানিক)-কে সংবর্ধনা।

দেশ চ্যানেল
September 16, 2026 11:07 am
Link Copied!

মাসুদ মীর ‌ বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে কাহালপুর আলিম মাদ্রাসার এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি এস এম সাইফুজ্জামান (মানিক)-কে সংবর্ধনা দেওয়া হয়েছে।

এ উপলক্ষ্যে বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় মাদ্রাসার মিলনায়তনে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার অধ্যক্ষ এস এম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত সভাপতি এস এম সাইফুজ্জামান (মানিক)-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

মতবিনিময় সভায় নবনির্বাচিত সভাপতি মাদ্রাসার শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নে তার সাধ্য অনুযায়ী কাজ করার আশ্বাস দেন। এ জন্য তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে মাদ্রাসাটি প্রতিষ্ঠা ও উন্নয়নে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

সভায় মাদ্রাসার শিক্ষা কার্যক্রম, ভবনসহ বিভিন্ন উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ রিয়াজুল ইসলাম, সাবেক সদস্যসচিব মোঃ জাহিদুল ইসলাম মিয়া, এডহক কমিটির সদস্য মোঃ ইউসুফ আলী মোল্লা, সমাজসেবক মোঃ বদিউল আলম লিপটন মিয়া, মোঃ বাবুল মিয়া, উপজেলা জামায়াতের যুব শাখার সেক্রেটারি মোঃ পারভেজ আলম ও ইউপি সদস্য মোঃ পারভেজ আলম মিয়া। এ সময় মাদ্রাসার শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST