আব্দুল্লাহ আল মামুন পিন্টু, টাঙ্গাইলঃ
টাঙ্গাইল জেলা সফরে আসা ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞার সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সাংবাদিকরা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে টাঙ্গাইল সার্কিট হাউজে পৌঁছালে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় সাংবাদিকরা তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময়কালে টাঙ্গাইলের গণমাধ্যমকর্মীদের বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। এ সময় বিভাগীয় কমিশনার সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।
এসময় টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি রঞ্জন কৃষ্ণ পণ্ডিত, সাধারণ সম্পাদক ও বিজয় টিভি এবং আগামীর সময় পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি আবু জুবায়ের উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক ও ইসলামিক টেলিভিশন এবং দ্য ডেইলি ট্রাইবুনাল পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি ইমরুল হাসান বাবু, দপ্তর সম্পাদক ও নিরপেক্ষ পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি জাহাঙ্গীর আলম, মাইটিভির সাংবাদিক আনিছুর রহমান খান, গ্রীন টিভি ও এশিয়া পোস্টের সাংবাদিক মাসুদ কাউসার, দৈনিক কালবেলার টাঙ্গাইল প্রতিনিধি মো. শাহ আলম, দৈনিক জাতীয় অভয়নগরের প্রতিনিধি মো. রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

