আব্দুল্লাহ আল মামুন পিন্টু, টাঙ্গাইল প্রতিনিধিঃ ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন। ২০ সেপ্টেম্বর, বুধবার দুপুরে মহাসড়কের ভূঞাপুর লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন, ইসমাইল হোসেন (৫৫) ও মাসুদুর রহমান মজুমদার (৫৪)। তারা দুই জনেই একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি করেন। বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মো. লিটন মিয়া বলেন, দুপুরে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা হাসিব পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিলো। অপর দিকে মোটরসাইকেলটি মহাসড়ক পার হওয়ার সময় বাসটি তাদের চাপা দেয় এতে ঘটনাস্থলেই ইসমাইল হোসেন ও মাসুদুর রহমান মজুমদার মৃত্যুবরণ করেন। নিহতের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে...
আব্দুল্লাহ আল মামুন পিন্টু,
টাঙ্গাইল প্রতিনিধিঃ
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন। ২০ সেপ্টেম্বর, বুধবার দুপুরে মহাসড়কের ভূঞাপুর লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন, ইসমাইল হোসেন (৫৫) ও মাসুদুর রহমান মজুমদার (৫৪)। তারা দুই জনেই একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি করেন।
বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মো. লিটন মিয়া বলেন, দুপুরে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা হাসিব পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিলো। অপর দিকে মোটরসাইকেলটি মহাসড়ক পার হওয়ার সময় বাসটি তাদের চাপা দেয় এতে ঘটনাস্থলেই ইসমাইল হোসেন ও মাসুদুর রহমান মজুমদার মৃত্যুবরণ করেন।
নিহতের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।