দামুড়হুদার ভৈরব নদীতে ধরা পড়লো বিশাল আকৃতির রুই মাছ।
হাফিজুর রহমান কাজল, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার উত্তর চাঁদপুর গ্রামের ভৈরব নদীতে ১২ কেজি ওজনের এক বিশাল রুই মাছ ধরা পড়েছে। বুধবার সকালে স্থানীয় জেলে খাজের আলীর শেরেস্তায় এই বিশাল আকৃতির রুই মাছটি ধরা পড়ে। মাছটি ধরার খবর ছড়িয়ে পড়তেই উৎসুক জনতা খাজের আলীর বাড়িতে মাছটি দেখার জন্য ভিড় জমায়।জেলে খাজের আলী বলেন, এত বড় রুই মাছ আমি জীবনে প্রথম ধরলাম। শেরেস্তা ফেলার কিছুক্ষণ পরই লক্ষ্য করি খুব জোরে জোরে জাল নড়ছে।অনেক কষ্ট করে মাছটি ডাঙায় তুলেছি।স্থানীয়রা জানিয়েছেন, ভৈরব নদীতে মাঝেমধ্যে বড় মাছ ধরা পড়ে তবে এত বড় রুই মাছ এক দশকেও ধরা পড়েনি। ঘটনাটি নিয়ে এলাকায় বেশ...
হাফিজুর রহমান কাজল, চুয়াডাঙ্গা :
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার উত্তর চাঁদপুর গ্রামের ভৈরব নদীতে ১২ কেজি ওজনের এক বিশাল রুই মাছ ধরা পড়েছে। বুধবার সকালে স্থানীয় জেলে খাজের আলীর শেরেস্তায় এই বিশাল আকৃতির রুই মাছটি ধরা পড়ে। মাছটি ধরার খবর ছড়িয়ে পড়তেই উৎসুক জনতা খাজের আলীর বাড়িতে মাছটি দেখার জন্য ভিড় জমায়।জেলে খাজের আলী বলেন, এত বড় রুই মাছ আমি জীবনে প্রথম ধরলাম। শেরেস্তা ফেলার কিছুক্ষণ পরই লক্ষ্য করি খুব জোরে জোরে জাল নড়ছে।অনেক কষ্ট করে মাছটি ডাঙায় তুলেছি।স্থানীয়রা জানিয়েছেন, ভৈরব নদীতে মাঝেমধ্যে বড় মাছ ধরা পড়ে তবে এত বড় রুই মাছ এক দশকেও ধরা পড়েনি। ঘটনাটি নিয়ে এলাকায় বেশ চাঞ্চলের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য ২০১৯ সালে জেলার দৌলতদিয়ার মাথাভাঙ্গা নদীতে ১২ কেজি ওজনের একটা কাতলা মাছ ধরা পড়ে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।