ঢাকাSunday , 1 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

অস্ত্রসহ আশিক গ্রুপের শুটার জনি গ্রেফতার।

দেশ চ্যানেল
November 1, 2026 10:51 am
Link Copied!

বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:

খুন গুম আতঙ্কের নগরী খুলনায় প্রতিনিয়ত ঘটছে খুনের ঘটনা সন্ধ্যা হলে প্রদর্শন হচ্ছে অস্ত্রের মহড়া, দীর্ঘদিন ধরে এই ঘটনা প্রতিহত করতে প্রশাসনের চৌকস দল অভিযান চালিয়ে গেলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে কথিত গ্যাং বাহিনীরা আর তারই ধারাবাহিকতায় নগরীর শিপইয়ার্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি দুনালা বন্দুক ও ১০ রাউন্ড শটগানের গুলিসহ আশিক গ্রুপের শুটার জনি (২২) কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬, স্পেশাল কোম্পানি।

রোববার (১ নভেম্বর) রাত দেড়টার দিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানাধীন শিপইয়ার্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-৬ সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল শিপইয়ার্ড এলাকায় অভিযান চালায়। এ সময় অস্ত্র ও গুলিসহ জনিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জনি খুলনার চানমারি বাজার এলাকার মৃত জাহিদ হাসানের ছেলে।

র‌্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার জনির পূর্ববর্তী অপরাধের রেকর্ড (পিসি-পিআর) পর্যালোচনা করে খুলনা সদর ও লবণচরা থানায় অস্ত্র আইন, হত্যা ও হত্যাচেষ্টাসহ মোট চারটি মামলার তথ্য পাওয়া গেছে।

অভিযানকালে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার জনির বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারসহ অপরাধ দমনে এসআরবি-৬-এর অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST