ঢাকাSunday , 2 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

দুর্গম এলাকার গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় দুই সপ্তাহব্যাপী বিশেষ প্রশিক্ষণ ও স্বাস্থ্যসেবা কার্যক্রম।

দেশ চ্যানেল
August 2, 2026 7:33 am
Link Copied!

মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:

খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে পার্বত্য অঞ্চলের দুর্গম ও প্রত্যন্ত এলাকার গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দুই সপ্তাহব্যাপী বিশেষ প্রশিক্ষণ ও স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হয়েছে।

২ আগষ্ট রবিবার খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন ৫ ফিল্ড অ্যাম্বুলেন্স, খাগড়াছড়ি সেনানিবাস-এর আয়োজনে খাগড়াছড়ি সদর উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে আগত ২২ জন নারীকে গর্ভকালীন স্বাস্থ্যসেবা, নবজাতক ও শিশুর পরিচর্যা, প্রাথমিক চিকিৎসা এবং স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান করা হয়। এ সময় অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ ও প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আনোয়ারুস সাদাত, সিও, ৫ ফিল্ড অ্যাম্বুলেন্স এবং মেজর কাজী মোস্তফা আরেফিন , জিএসও-২ (ইন্টেলিজেন্স), সদর  দপ্তর, খাগড়াছড়ি রিজিয়ন।

আয়োজকরা জানান, দুই সপ্তাহব্যাপী এ কর্মসূচির মাধ্যমে পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত এলাকার গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণ এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে ব্যবহারিক জ্ঞান প্রদান করা হবে। এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজতর করার পাশাপাশি মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST