ধামরাইয়ে পাটের বস্তা ব্যবহার না করায় ২টি রাইস মিলকে জরিমানা।
ধামরাই (ঢাকা) প্রতিনিধি ঢাকার ধামরাইয়ে রাইস মিলে পাটের বস্তা ব্যবহার না করায় ২টি রাইস মিলের মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (০১ আগস্ট) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা আদায় করেন। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আতিকুর রহমান। ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য জানান, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন- ২০১০ অনুযায়ী রাইস মিলে পাটের বস্তা ব্যবহার করতে হয়। তিনি বলেন, বিসমিল্লাহ অটো রাইস মিল মালিক আইন না মেনে পাটের পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করেছিলেন। এই কারণে বিসমিল্লাহ অটো রাইস মিল মালিককে ৩০ হাজার...
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে রাইস মিলে পাটের বস্তা ব্যবহার না করায় ২টি রাইস মিলের মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (০১ আগস্ট) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা আদায় করেন।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আতিকুর রহমান।
ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য জানান, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন- ২০১০ অনুযায়ী রাইস মিলে পাটের বস্তা ব্যবহার করতে হয়। তিনি বলেন, বিসমিল্লাহ অটো রাইস মিল মালিক আইন না মেনে পাটের পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করেছিলেন। এই কারণে বিসমিল্লাহ অটো রাইস মিল মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কেবিসি এগ্রো ফুড লিমিটেডকে মিলিং ও ফুড গ্রেন লাইসেন্স এর জন্য অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ অনুযায়ী এবং পাটের বস্তা ব্যবহার না করায় ০১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশ সুরক্ষায় উপজেলার বিভিন্ন স্থানে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।