নওগাঁর নিয়ামতপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার।
মোঃ আব্দুল আজিজ বিশেষ প্রতিনিধি নওগাঁ নওগাঁর নিয়ামতপুর উপজেলায় নাশকতার মামলায় শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান ওরফে বাদশা মোল্লা( ২৮) কে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। শনিবার (৫ জুলাই ) রাতে নিয়ামতপুর উপজেলার শ্রীমন্ত পুর ইউনিয়নের ঝাঝিরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আবু সুফিয়ান ওরফে বাদশা ঝাঝিরা গ্রামের মৃত আফাজ উদ্দিন মোল্লার ছেলে। তিনি শ্রীমন্তপুর ইউনিয়ন যুবলীগের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন বলে জানা যায় । নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে নিয়ামতপুর থানা পুলিশ এই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন । তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ...
মোঃ আব্দুল আজিজ বিশেষ প্রতিনিধি নওগাঁ
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় নাশকতার মামলায় শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান ওরফে বাদশা মোল্লা( ২৮) কে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। শনিবার (৫ জুলাই ) রাতে নিয়ামতপুর উপজেলার শ্রীমন্ত পুর ইউনিয়নের ঝাঝিরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আবু সুফিয়ান ওরফে বাদশা ঝাঝিরা গ্রামের মৃত আফাজ উদ্দিন মোল্লার ছেলে। তিনি শ্রীমন্তপুর ইউনিয়ন যুবলীগের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন বলে জানা যায় ।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে নিয়ামতপুর থানা পুলিশ এই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন । তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে।”
ওসি আরও জানান, গ্রেপ্তারের পর রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশের একটি সূত্রে জানা গেছে গ্রেপ্তারকৃত নেতার বিরুদ্ধে পূর্বে দায়ের করা একটি নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।